বৃহস্পতিবার
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে ট্রাকভর্তি বালুর নিচে লুকানো ৪০ লাখ টাকার জিরা জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২১ পিএম
হবিগঞ্জে ট্রাকভর্তি বালুর নিচে লুকানো জিরা
expand
হবিগঞ্জে ট্রাকভর্তি বালুর নিচে লুকানো জিরা

সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে বড় সাফল্য পেয়েছে বিজিবি। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর পৃথক দুটি অভিযানে প্রায় ৪০ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়েছে।

গত ২৬ ফেব্রুয়ারি গভীর রাতে মাধুবপুর এলাকায় ঢাকা–সিলেট মহাসড়ক সংলগ্ন মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কৌশলগত অবস্থান নেয়।

রাত আনুমানিক ১টার দিকে একটি সন্দেহজনক ট্রাক আসতে দেখে বিজিবি সদস্যরা সংকেত দিলে ট্রাকচালক টহল দলের উপস্থিতি টের পেয়ে ট্রাকটি রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত ট্রাকটি তল্লাশি করে বালুর নিচে বস্তার ভেতরে অভিনব কায়দায় লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়।

একই এলাকায় ভোররাত ৪টার দিকে আরেকটি অভিযানে অন্য একটি ট্রাককে থামানো হয়। তল্লাশি চালিয়ে ওই ট্রাকের বালুর নিচেও পাচারের উদ্দেশ্যে লুকানো ভারতীয় জিরা পাওয়া যায়। জব্দকৃত জিরার সিজার মূল্য আনুমানিক ৪০ লক্ষ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।

অবৈধভাবে আনা এসব ভারতীয় জিরা সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকার জনসাধারণকে সচেতন হওয়ার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X