

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থীর বিরোধিতা, শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নবীগঞ্জ উপজেলা বিএনপির ২৩ নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের একাধিক গুরুত্বপূর্ণ পদধারী নেতা।
বুধবার (১১ ফেব্রুয়ারি) নবীগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. মুজিবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দল মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান গ্রহণ, নির্বাচনী কর্মকাণ্ডে অসহযোগিতা এবং দলীয় নীতি-আদর্শ পরিপন্থী কার্যক্রমে সম্পৃক্ত থাকার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বহিষ্কৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- শিহাব আহমেদ চৌধুরী (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদস্য), অরুণ কুমার চৌধুরী (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক), বিল্লাল আলী আহমেদ গ্রুপের সদস্য, মাহমুদ রাকিব রনি (সাবেক সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক), শিপন নুর (সদস্য), মুহাম্মদ সোহেল (সদস্য), মেহেদী হাসান রাব্বি (যুগ্ম সাধারণ সম্পাদক), আনোয়ার হোসেন চৌধুরী রনি (সভাপতি, বিএনপি ৯নং ইউপি), শেখ সিপন মিয়া (যুবদল নেতা), আব্দুল কফিল দানিয়াল (সদস্য), জাহিদুল ইসলাম (সাবেক সাংগঠনিক সম্পাদক), আলিম ইসলাম অর্পণ (যুব বিষয়ক সম্পাদক), সপারভেজ আহমেদ রনি (সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক) এবং আবু তাহের তালুকদারসহ আরও কয়েকজন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা।
এছাড়া দ্বিতীয় তালিকায় আরও ৯ জনের নাম প্রকাশ করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন- মো. কিরণ মিয়া (সহ-সভাপতি), এস. এম. সেলিম আহমেদ (যুগ্ম সাধারণ সম্পাদক), মো. আব্দুল হেকিম (সাংগঠনিক সম্পাদক), শেখ জালাল আহমেদ (সহ সাংগঠনিক সম্পাদক), আলাউর বকশ (দপ্তর সম্পাদক), সব্যক্তিউর রহমান চৌধুরী (সহ-সাংগঠনিক সম্পাদক), মো. নজরুল আহমেদ (নির্বাহী সদস্য), আব্দুল মুকিত চৌধুরী (নির্বাহী সদস্য) এবং মনসুর আহমেদ চৌধুরী (নির্বাহী সদস্য)।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বহিষ্কৃত নেতাদের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বিষয়টি অবহিত করা হয়েছে।
উপজেলা বিএনপি নেতৃবৃন্দ জানিয়েছেন, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সংগঠনকে শক্তিশালী রাখতে ভবিষ্যতেও এ ধরনের কঠোর সাংগঠনিক ব্যবস্থা অব্যাহত থাকবে।
মন্তব্য করুন