

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে হবিগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে শিল্পকারখানার মালিক ও শীর্ষ কর্মকর্তাগণ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে পুলিশ সুপার ইয়াছমিন খাতুনের সভাপতিত্বে পুলিশ সুপার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। তিনি নির্বাচনকালীন সময়ে সকলের সম্মিলিত সহযোগিতার মাধ্যমে জেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাখী রানী দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শহিদুল হক মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রবাস কুমার সিংহ, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) জহিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) এ কে এম সালিমুল হক, জেলার সকল থানার অফিসার ইনচার্জগণসহ শিল্পকারখানার মালিক ও শীর্ষ কর্মকর্তাবৃন্দ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও বিভিন্ন পদবীর নেতৃবৃন্দ।
সভায় অংশগ্রহণকারীরা নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা জোরদার, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে পারস্পরিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মন্তব্য করুন
