শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, হেলপার নিহত

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ এএম
নিহত হেলপারের মরদেহ
expand

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বালুভর্তি টমটম রাস্তার পাশের বিলে পড়ে যাওয়ার ঘটনায় নিরুপন রায় (২৫) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার প্রায় দুই ঘণ্টা পর বিলের পানিতে তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বদরতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিরুপন রায় উপজেলার লাটেঙ্গা গ্রামের নিরঞ্জন রায়ের ছেলে।

উপজেলার ভাঙ্গারহাট পুলিশ ফাড়ি সূত্রে জানা যায়,, বিকেল সাড়ে ৫টার দিকে বালুভর্তি টমটমটি বদরতলা এলাকার সড়ক দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিলে পড়ে যায়। এ সময় টমটমে থাকা হেলপার নিরুপন রায় ছিটকে বিলের পানিতে পড়ে নিখোঁজ হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বিলের পানিতে নেমে নিরুপনকে খুঁজতে থাকেন। তবে দীর্ঘ সময় চেষ্টা করেও তার সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালানোর পর পানির নিচ থেকে নিরুপন রায়ের মরদেহ উদ্ধার করা হয়।

কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালানোর পর পানির নিচ থেকে নিরুপন রায়ের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি (অস্বাভাবিক মৃত্যু) মামলার প্রস্তুতি চলছে।

দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank