

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিন বন্ধু ঘুরতে বের হয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপর থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে সাজেদুল মোল্লা (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। মোটরসাইকেলের পেছনে থাকা অপর দুই বন্ধু মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার সিঙ্গিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজেদুল মোল্লা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা মধ্যেপাড়া গ্রামের হায়দার মোল্লার ছেলে।
মোটরসাইকেলের পেছনে থাকা আহত দুই বন্ধু একই গ্রামের জাকির হোসেন মোল্লার ছেলে বাঁধন মোল্লা (২০) ও মজিবর শেখের ছেলে আব্দুল্লাহ শেখ (১৮)। আশঙ্কাজনক অবস্থায় তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শুকুর আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, সাজেদুল তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে ঘোনাপাড়া থেকে টুঙ্গিপাড়ার দিকে যাচ্ছিলেন। সিঙ্গিপাড়ায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা আইল্যান্ডের ওপরের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাজেদুল নিহত হন। এছাড়া মোটরসাইকেলের পেছনে থাকা দুই বন্ধু গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান।
মন্তব্য করুন