সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে শিশুদের জন্য ফ্রি চিকিৎসা সেবা প্রদান

টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১০:০৬ পিএম
টঙ্গীতে শিশুদের জন্য ফ্রি চিকিৎসা সেবা প্রদান
expand
টঙ্গীতে শিশুদের জন্য ফ্রি চিকিৎসা সেবা প্রদান

গাজীপুরের টঙ্গী ৪৮ নং ওয়ার্ডে শিশুদের জন্য একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকাল ১০টায় টঙ্গী ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবুল কালাম আজাদ মোল্লার তত্ত্বাবধানে ধুমকেতু উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়। এতে এলাকার শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

চিকিৎসা প্রদান করেন নবজাতক ও শিশু বিশেষজ্ঞ, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. আতিকুর রহমান।

ধুমকেতু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আবুল কালাম আজাদ মোল্লা বলেন, দেশে হামের প্রাদুর্ভাবের কারণে জনজীবন হুমকির মুখে পড়েছে। তিনি বলেন, “আমরা চাই ৪৮ নং ওয়ার্ডের সকল শিশু যেন নিরাপদে থাকে, সে লক্ষ্যেই এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এতে অভিভাবকদের মাঝেও সচেতনতা তৈরি হবে।”

তিনি আরও বলেন, অতীতেও তিনি বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছেন এবং ভবিষ্যতে কাউন্সিলর নির্বাচিত হতে পারলে ৪৮ নং ওয়ার্ডে একটি ক্লিনিক স্থাপন করে বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করবেন।

স্থানীয় অভিভাবকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup