

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুর সংসদীয় আসন ১ এ বড় ব্যবধানে জয়লাভ করেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মেয়র মজিবুর রহমান। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে ২৩৭টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকে মজিবুর রহমান পেয়েছেন ২,০৭,৭০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী শাহ আলম বকশী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১,৪৭,৭৯০ ভোট। মজিবুর রহমান মোট ৫৯,৯১২ ভোটের ব্যবধানে জয়লাভ করে বেসরকারি ভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
গাজীপুর-১ আসনে মোট ভোটারের সংখ্যা ৭,২০,৯৩৭ জন। এর মধ্যে ভোট প্রদানের হার ছিল ৪৮ শতাংশ। সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
মন্তব্য করুন
