

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনে নির্বাচনে ৭টিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত প্রার্থী এবং ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলেও কয়েকটি কেন্দ্রে ছোটখাটো উত্তেজনার খবর পাওয়া গেছে।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হক বলেন, সকাল সাড়ে ৭ টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফল অনুযায়ী, সদরসহ বিভিন্ন উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেন। অপরদিকে ঘাটাইল উপজেলা স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান খান আজাদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এস এম ওবায়দুল হক নাসিরকে হারিয়ে বিজয়ী হন।
টাঙ্গাইলের আটটি আসনের বিজয়ী প্রার্থীরা হলেন টাঙ্গাইল -১ আসন (মধুপুর-ধনবাড়ী) ফকির মাহবুব আনাম স্বপন, টাঙ্গাইল -২ (গোপালপুর -ভূঞাপুর) আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান খান আজাদ, টাঙ্গাইল -৪ (কালিহাতি) লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল-৫ (সদর উপজেলা) সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) রবিউল আওয়াল লাভলু, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আবুল কালাম আজাদ সিদ্দিকী ও টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আহমেদ আযম খান।
বিজয়ী প্রার্থীরা ফলাফল ঘোষণার পর সমর্থকদের সঙ্গে আনন্দ মিছিল করেন। এ সময় তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
পরাজিত প্রার্থীদের কেউ কেউ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুললেও নির্বাচন কমিশন জানিয়েছে, প্রাপ্ত অভিযোগগুলো খতিয়ে দেখা হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে জেলার কোথাও বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন
