শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে চারদিন শুটিং স্পট ও রিসোর্ট বন্ধের নির্দেশ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪১ পিএম
গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোহা. ইসরাইল হাওলাদার।
expand
গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোহা. ইসরাইল হাওলাদার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর মহানগর এলাকার সব শুটিং স্পট ও রিসোর্ট সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)। গত বৃহস্পতিবার রাতে মহানগর পুলিশ কমিশনার গণবিজ্ঞপ্তিত জারি করেছে।

শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছে গাজীপুর গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোহা. ইসরাইল হাওলাদার।

গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোহা. ইসরাইল হাওলাদার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুলিশ আইন ২০১৮-এর ৩১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে আগামী ১০ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২টা পর্যন্ত গাজীপুর মহানগরীর নির্বাচনী এলাকায় অবস্থিত সব শুটিং স্পট, রিসোর্ট ও বিনোদনকেন্দ্র বন্ধ রাখতে হবে।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উল্লিখিত সময়ের মধ্যে এসব স্থাপনায় যেকোনো ধরনের কার্যক্রম ও জনসমাগম সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ প্রশাসন জানায়, নির্বাচনকালীন সময়ে অনাকাঙ্ক্ষিত সমাগম, বিশৃঙ্খলা ও নিরাপত্তা ঝুঁকি এড়াতে এবং ভোটগ্রহণ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

উল্লেখ্য- গাজীপুরের বিভিন্ন এলাকায় প্রায় আড়াই শতাধকি রিসোর্ট, শুটিং স্পাট ও পিকনিক স্পট রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X