বৃহস্পতিবার
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গী জোড় ইজতেমায় আগত মুসল্লির ইন্তেকাল

টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৮:২২ পিএম
টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান
expand
টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান

গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে গতকাল রাত ৪টা ৩০ মিনিটে এক মুসল্লির ইন্তেকালের ঘটনা ঘটেছে।

তথ্যটি নিশ্চিত করেছেন, তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

ইন্তেকালকারী হলেন মো: নুর আলম (৮০), পিতা সুলতান আহমাদ, গ্রাম আন্ডার চর কাজীর তালুক, উপজেলা নোয়াখালী সদর, জেলা নোয়াখালী।

জোরে এসে মাঠে নোয়াখালী খিত্তায় অবস্থান করছিলেন, রাতে ঘুমন্ত অবস্থায় তিনি ইন্তেকাল করেন । পরে উপস্থিত সাথীরা তাকে প্রাথমিক সেবার পর চিকিৎসাকেন্দ্রে নেন, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজ জুমার নামাজের পরে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X