মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

১২ তারিখেই সংবিধান সংস্কার পরিষদে বিএনপির শপথ নিতে হবে: নাহিদ ইসলাম

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ১১:২৭ পিএম
বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম
expand
বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম

আগামী ১২ তারিখে প্রথম সংসদ অধিবেশনের শুরুতেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপিকে শপথ নিতে হবে এবং রাষ্ট্রপতির অপসারণের যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম।

শনিবার (৭ মার্চ) বিকেলে ফরিদপুরের অম্বিকা ময়দানে আয়োজিত ফরিদপুর বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সংস্কারের বিপক্ষে কিংবা বিচারের বিপক্ষে যদি কোনো শক্তি বা সরকার দাঁড়ায়, তাহলে বাংলাদেশের জনগণ তা মেনে নেবে না। জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) সেটি গ্রহণ করবে না।

ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক ডা. বায়েজিদ হোসেন শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

এসময় আরও বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ডা. ইলিয়াস মোল্যা, ফরিদপুর সদর আসনে জামায়াতের প্রার্থী আবদুত তাওয়াবসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
France VS Iraq
45'+3'
1 - 0
14' Kylian Mbappé
World Cup