রবিবার
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

নগরকান্দায় নিষিদ্ধ আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, ওসি বললেন কিছুই পাইনি

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৩ পিএম
নগরকান্দায় নিষিদ্ধ আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন
expand
নগরকান্দায় নিষিদ্ধ আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকালে ফরিদপুরের নগরকান্দায় কার্যক্রম নিষিদ্ধ -এর দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন বলে জানা গেছে নগরকান্দা শহর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেন, তালমা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাকিব লস্কর এবং পৌর যুবলীগ নেতা তরুণ পোদ্দার।

পতাকা উত্তোলন শেষে তারা ‘জয় বাংলা’সহ বিভিন্ন দলীয় স্লোগান দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তালমা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে টিয়াপাখি প্রতীকের প্রার্থী মো. রাকিবুজ্জামান লস্কর রাকিব দাবি করেন, মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়েছে।

তিনি আরও বলেন, সাবেক সংসদ সদস্য শাহাদাব আকবর চৌধুরী লাবুর নির্দেশনায় উপজেলা যুবলীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

তবে এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ ভিন্ন তথ্য দিয়েছেন। তিনি বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে ফুল বা জাতীয় পতাকা কিছুই পাইনি।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X