মঙ্গলবার
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সদরপুরে ফসলি জমির মাটি কাটায় অর্ধ লাখ টাকা জরিমানা

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৮:৪৮ পিএম
ভ্রাম্যমাণ আদালতের অভিযান
expand
ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ফরিদপুরের সদরপুরে আকোটের চর ইউনিয়নের ছলেনামা এলাকায় অবৈধভাবে কৃষিজমি থেকে এস্কেভেটর (ভেকু) মেশিন ব্যবহার করে মাটি উত্তোলন করে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট, পার্শ্ববর্তী বাড়ির ক্ষতি ও ফসলি জমির উর্বরতা নষ্ট করার অপরাধে দাদন ফকির নামক এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে এ অভিযানে নেতৃত্ব দেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। দাদন ফকির সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের ছলেনামা গ্রামের মোবারক ফকিরের পুত্র।

সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় দাদন ফকিরকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৭(ক) ও ১৫ (১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।অভিযানকালে অবৈধ মাটি কাটার কার্যক্রম বন্ধ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় আরও উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X