

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল এক হাজার ১৭৮ জন পরীক্ষার্থী।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় সবচেয়ে বেশি অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা দিনাজপুরে। এছাড়া প্রথম দিনের পরীক্ষায় গাইবান্ধা জেলায় একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এদিন বাংলা প্রথম পত্রের পরীক্ষায় ১ লাখ ৪১ হাজার ২২০ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৪০ হাজার ৪২ জন পরীক্ষার্থী উপস্থিত ও ১ হাজার ১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। উপস্থিতির হার ছিল শূন্য দশমিক ৮৩ শতাংশ।
অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রংপুর জেলায় ১৮৯ জন, গাইবান্ধায় ১৬৩ জন, নীলফামারীতে ১৩০ জন, কুড়িগ্রামে ১২৮ জন, লালমনিরহাটে ৮১ জন, দিনাজপুরের ২৫৮ জন, ঠাকুরগাঁয়ে ১৩৩ জন ও পঞ্চগড় জেলায় ৯৬ জন।
উল্লেখ্য, রংপুর বিভাগের ৮টি জেলা নিয়ে গঠিত দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারে ২৮৩টি কেন্দ্রের মাধ্যমে ২৮১০ শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
মন্তব্য করুন