মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নবাবগঞ্জে ঘোড়ার মাংস বিক্রির চেষ্টা, ৩ জনের কারাদণ্ড

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০২:৩৯ পিএম
বাবগঞ্জে ৬টি ঘোড়ার ৪১০ কেজি মাংস জব্দ
expand
বাবগঞ্জে ৬টি ঘোড়ার ৪১০ কেজি মাংস জব্দ

দিনাজপুরের নবাবগঞ্জে ৬টি ঘোড়ার ৪১০ কেজি মাংস জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ‎ ‎শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১০টারয় নবাবগঞ্জ উপজেলার গাজীপুর এলাকার একটি সুপারি বাগানে অভিযান চালিয়ে এসব মাংস জব্দ করা হয়। ‎ ‎দণ্ডপ্রাপ্তরা হলেন- আব্দুল্লাহ, রুবেল ও রবিউল। তাদের বাড়ি যথাক্রমে নেত্রকোনা, নীলফামারী ও রংপুর জেলায় বলে জানা গেছে। ‎ ‎ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান। ‎ ‎তিনি জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬টি ঘোড়ার মাংস জব্দ করা হয়েছে।

এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

জব্দ করা প্রায় ৪১০ কেজি মাংস মাটিতে পুঁতে নষ্ট করার ব্যবস্থা নেয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Iraq
Scheduled
23 Jun, 03:00 AM
VS
World Cup