

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চলতি অর্থবছরেই দেশের স্থানীয় সরকার কাঠামোর ৫টি নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে বর্তমান সরকার বদ্ধপরিকর। চলতি অর্থবছরে এই নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি শেষ হলে সিদ্ধান্ত নেওয়া হবে কোন নির্বাচনটি আগে অনুষ্ঠিত হবে।
ঢাকা-আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশের দীর্ঘদিনের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে।
তিনি আরও জানান, সরকারের এই পরিচ্ছন্নতা ও সবুজায়ন কার্যক্রম চলমান থাকবে। পর্যায়ক্রমে যেখানে যেখানে ময়লা-আবর্জনা জমে আছে, সেগুলো পরিষ্কার করে বৃক্ষরোপণের মাধ্যমে সৌন্দর্যবর্ধন করা হবে।


