মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১০ পিএম
দক্ষিণ কেরানীগঞ্জ থানা
expand
দক্ষিণ কেরানীগঞ্জ থানা

ঢাকার কেরানীগঞ্জে এক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানি ও কু-প্রস্তাব দেওয়ার অভিযোগে তাকে আটক করেছে পুলিশ। রোববার (১৯ এপ্রিল) বিকেলে অভিযুক্তকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চুনকুটিয়া ঝাউবাড়ী এলাকার ব্রাইট লাইফ কিন্ডারগার্টেন স্কুলে প্রধানশিক্ষক মো. জাকির হোসেন খন্দকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কয়েকজন ছাত্রীকে হয়রানির অভিযোগ ওঠে। তিনি শিক্ষার্থীদের টিসি দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময় একা পেলে তাদের কু-প্রস্তাব দিতেন এবং অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করতেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার দিন সকালে এক ছাত্রীকে প্রধানশিক্ষকের কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক জড়িয়ে ধরার চেষ্টা করা হলে সে চিৎকার করে কক্ষ থেকে বেরিয়ে আসে। পরে বিষয়টি জানাজানি হলে অন্যান্য শিক্ষার্থীও একই ধরনের অভিযোগ তোলে।

এ ঘটনায় ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। তিনি অভিযোগে উল্লেখ করেন, আমার মেয়েসহ একাধিক শিক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়ে অভিযুক্ত বিভিন্ন সময় কু-প্রস্তাব দিত এবং শ্লীলতাহানি করতো। ঘটনার দিনও এক শিক্ষার্থীর সঙ্গে একই ধরনের আচরণ করে প্রধান শিক্ষক।

অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত প্রধান শিক্ষককে আটক করেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মোশাররফ হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরপরই আমরা বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত শুরু করি। প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্তকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup