বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

ঢাকা (ধামরাই)প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪২ পিএম
নিহত স্কুলছাত্র
expand
নিহত স্কুলছাত্র

ঢাকার ধামরাইয়ে ইটবাহী ট্রাকের চাপায় মাহিম (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার নান্নার ইউনিয়নের ধাইরা ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিম নান্নার ইউনিয়নের গোপাল কৃষ্ণপুর গ্রামের মোঃ এখলাচের ছেলে। সে স্থানীয় আশাবোন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। মাহিমের মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার বাড়িতে চলছে স্বজনদের আহাজারি।

স্থানীয়দের অভিযোগ, সকালে মাহিম স্কুলে যাওয়ার সময় ধাইরা ব্রিজে বিবিসি ইটভাটার ইটবোঝাই একটি বেপরোয়া গতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে ধামরাই উপজেলা জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন বলেন,বিবিসি ইটভাটার ট্রাকটি অতিরিক্ত গতিতে ব্রিজ অতিক্রম করার সময় মাহিমকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আজাহারুল হক জানান,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X