শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ১৬ ঘণ্টায় উদ্ধার অপহৃত পারভেজ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৬:১১ এএম
অপহৃত মোহাম্মদ পারভেজ (১৭)
expand
অপহৃত মোহাম্মদ পারভেজ (১৭)

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং থেকে অপহৃত মোহাম্মদ পারভেজ (১৭) কে অবশেষে উদ্ধার করেছে চকরিয়া থানা পুলিশ।

বুধবার (১২ মার্চ) রাত ১০টায় উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছাগীর শাহ কাটা এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার ও অপহরণের প্রধান হোতা রামু ঈদগড় এলাকার নুরুল ইসলাম কে আটক করা হয়।

চকরিয়া থানার অপারেশন অফিসার ফরিদ হোসেন জানান, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে লোহাগাড়ার আমিরাবাদ হতে বাড়িতে আসার পথে চকরিয়া উপজেলার উত্তর হারবাং এলাকা থেকে ছেলেটিকে অপহরণ করে নিয়ে যায় দুবৃত্তরা।

পরে একটি নাম্বার থেকে ভিকটিমের পরিবারের কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ওই মোবাইল নাম্বারের সুত্র ধরে রামু উপজেলার দূর্গম পাহাড়ি এলাকা ঈদগড়ে ১৬ ঘন্টার রুদ্ধদ্বার অভিযান শেষে ভিকটিম পারভেজ ও অপহরণের প্রধান হোতা নুরুল ইসলামকে আটক করা হয়।

পারভেজ চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কোরবানিয়া ঘোনা এলাকার মনজুর আলমের ছেলে।

পারভেজের পিতা মঞ্জুর আলম জানান, তার ছেলে পারভেজ লোহাগাড়া উপজেলার আমিরাবাদ একটি দোকানে চাকরি করতেন। দোকান থেকে বাড়ি ফেরার পথে তাকে দুষ্কৃতিকারীরা অপহরণ করে নিয়ে যান। পরে গতরাতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এর নির্দেশে পুলিশ তৎপর হয়ে ওঠে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, একটি সঙ্ঘবদ্ধ চক্র পারভেজ কে অপহরণ করে নিয়ে যায়। কিছুক্ষণ আগে ডুলহাজারার গহীন পাহাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে এবং একজন অপহরকারীকে আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন