সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৮:৩৫ এএম
রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড
expand
রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড

কক্সবাজারের উখিয়ার শফি উল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডেরর ঘটনা ঘটেছে। এতে তিন শতাধিক ঝুপড়ি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

তবে হতাহতের খবর পাওয়া যায়নি। কয়েক হাজার রোহিঙ্গা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

রোহিঙ্গারা বলছেন, মধ্যরাতে কিভাবে আগুন লেগেছে বলতে পারছি না। আগুন লাগার সাথে সাথে রোহিঙ্গারা জীবন বাঁচাতে পাশ্ববর্তী এলাকায় চলে যান। প্রায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ৩টায় উখিয়ার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা ১৬ নং রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকের ব্র‍্যাক এনজিও পরিচালিত একটি শিখন কেন্দ্রে প্রথম আগুন লাগলে পার্শ্ববর্তী শেডে ছড়িয়ে পড়তে শুরু করে বলে স্থানীয় ও ফায়ারসার্ভিস সূত্রে জানা গেছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে উখিয়া-টেকনাফের ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

এর আগে একাধিক ব্লক পুড়ে ছাই হয়ে গেছে এ ব্যাপারে উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ডলার ত্রিপুরা বলেন অগ্নিকান্ডের সুত্রপাত জানা যায়নি। কি পরিমাণ ক্ষতি হয়েছে বলা যাচ্ছে না।

গেল বছর ২৬ ডিসেম্বর সকালে অগ্নিকাণ্ডে পুড়ে যায় ৪ নং রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতাল ও এর ২৫ ডিসেম্বর রাতে কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় দশটির বেশি ঘর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Belgium VS Iran
45'+4'
0 - 0
World Cup