

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লার দেবীদ্বারে কার্ক্রম নিষিদ্ধ ছাত্রলীগ শোক র্যালি করেছে। শনিবার (১ আগস্ট)সকাল ১১টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সিএন্ডবি বাস স্ট্যাশন এলাকায় ওই শোক র্যালির আয়োজন করেছে।
এ ব্যাপারে শোক র্যালির আয়োজকরা নাম পরিচয় প্রকাশ না করার শর্তে বলেন, জাতির ইতিহাসের সব চেয়ে বর্বরোচিত, লোমহর্ষক ও শোকাবহ দিন ১৯৭৫ সালের ১৫ আগস্ট। এই দিন একটি পথভ্রষ্ট সামরিক ও বেসামরিক চক্র শেখ মজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের হত্যা করে। সেই থেকে জাতি এ দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছে। আমরাও মাসব্যাপী দিবসটি পালনের উদ্যোগ নিয়েছি। তারই অংশ হিসেবে আমরা আজ শোক র্যালী করেছি।
এ ব্যাপারে দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, আগস্ট মাস রাজনৈতিক অস্থিরতার মাস। ৫ আগস্ট, ১৫ আগস্ট, ২১ আগস্ট। নাশকতা রোধে আমরাও সতর্ক আছি। নিষিদ্ধ ছাত্রলীগ শোক র্যালি করেছে এ বিষয় আমাদের নলেজে আছে, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারি শোক র্যালীর ভিডিওটি ঝাপসা, অস্পষ্ট, এটি কি আজকের না পুরনো তা খতিয়ে দেখছি।