শনিবার
১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

উদ্ধারের পর ধর্ষণ মামলায় শিবির নেতা জিসান গ্রেপ্তার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০২:০৭ পিএম আপডেট : ১৩ জুন ২০২৬, ০২:০৯ পিএম
ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা মো. জিসান আহম্মেদ প্রধান
expand
ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা মো. জিসান আহম্মেদ প্রধান

নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা মো. জিসান আহম্মেদ প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ তোলা হয়।

শনিবার (১৩ জুন) কুমিল্লার দাউদকান্দি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেপ্তার হওয়া জিসান আহম্মেদ প্রধান ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারী জানান, একজন নারী বাদী হয়ে জিসানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় জিসানকে গ্রেপ্তার করা হয়েছে। সে বর্তমানে আমাদের হেফাজতে আছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন