

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও প্রতিবেদন প্রণয়ন কার্যক্রম শক্তিশালীকরণে কুমিল্লায় এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৪ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
‘এসডিজি ডাটা রিপোর্টিং সমন্বয়ের নিমিত্ত জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিকরণ’ শীর্ষক কারিগরি প্রকল্পের আওতায় এ সেমিনারের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব জনাব মো. ফিরোজ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই বিভাগের অতিরিক্ত সচিব মো. মীর হোসেন এবং কুমিল্লার অকিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম। এছাড়া সেমিনারে সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক জনাব মু. রেজা হাসান।
অনুষ্ঠানে এসডিজি’র অগ্রগতি পরিমাপ, ডাটা রিপোর্টিংয়ের কার্যকর সমন্বয় এবং জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা স্থানীয় পর্যায়ে নির্ভুল ও সময়োপযোগী তথ্য সংগ্রহ এবং তা বিশ্লেষণের মাধ্যমে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।
