মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী নির্বাচন একটি বড় চ্যালেঞ্জ: ডা. তাহের

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৮:৪৩ পিএম
জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের
expand
জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। এই জোটে দেশের একমাত্র জীবিত বীর বিক্রম মুক্তিযোদ্ধা ও ছাত্র প্রতিনিধিরা আছেন। প্রতিহিংসার রাজনীতি বন্ধ হওয়া উচিত। নির্বাচিত হলে তিনি দলীয় বিবেচনার বাইরে থেকে সবার সঙ্গে সমান গুরুত্ব দিয়ে কাজ করবেন।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা ও উপজেলার ১৩ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, কমিশনার ও ইউপি সদস্যদের নিয়ে নোয়া বাজারের একটি হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. তাহের।

ডা. তাহের বলেন, আগামী নির্বাচন একটি বড় চ্যালেঞ্জ। এই নির্বাচনকে তরুণ প্রজন্মের জন্য সুখী ও সমৃদ্ধশালী সমাজ উপহার দেওয়ার মাইলফলক হিসেবে নিতে হবে। আগামীর বাংলাদেশ হবে সব শ্রেণি-পেশার মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ। নারী অধিকারের বিষয়েও জামায়াতে ইসলামী সোচ্চার বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছর পর ৫ আগস্টের বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হয়েছে। যুবসমাজ জীবন ও রক্ত দিয়ে এই মুক্তি এনে দিয়েছে। তাঁর ভাষায়, “আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, নতুন বাংলাদেশ গড়েছি। ২০০১–০৬ মেয়াদে ক্ষমতায় থাকাকালে দুর্নীতিতে জড়িত ছিলেন না দাবি করে ডা. তাহের বলেন, তাঁকে মিথ্যা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছিল। পরে সরকারই তাঁকে দুর্নীতিমুক্ত হিসেবে সার্টিফিকেট দেয়।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি বেলাল হোসাইনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মুহা. শাহজাহান, সাবেক আমীর আবদুস সাত্তার, উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন ও পৌর আমীর মাওলানা মুহা. ইব্রাহিম।

এ ছাড়া সভায় বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, রুহুল আমিন, ওয়াজী উল্লাহ ভুঁইয়া খোকন, ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, আবুল খায়ের, এমদাদুল হক শাহী, মোস্তফা নুরুজ্জামান খোকন, ইকবাল হোসেন মজুমদার, প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, সাবেক কমিশনার কামাল হোসেন, জাহাঙ্গীর হোসেনসহ আরও অনেকে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup