

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চুয়াডাঙ্গা শহরের আ.লীগ কার্যালয়ে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী জড়ো হয়ে পতাকা উত্তোলন ও স্লোগান দিতে দেখা গেছে। চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক সজলের নেতৃত্বে চুয়াডাঙ্গায় আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও স্লোগান দেয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) ভোর ৫টা থেকে ৬টার মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন কর্মী জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এ সময় চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক সজল এর নেতৃত্বে নেতৃত্বে ৪-৫ জন সেখানে জাতীয় পতাকা উত্তোলন করে এবং বিভিন্ন স্লোগান দেয়।
ঘটনাস্থলে তখন কোনো সাধারণ মানুষের উপস্থিতি ছিল না বলে প্রত্যক্ষদর্শীদের পাওয়া যায়নি। তবে পুরো ঘটনাটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। একই সঙ্গে ছাত্রলীগের একটি অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও ভিডিওটি প্রচার করা হয়েছে। সেখানে দাবি করা হয়, “চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয় অপমুক্ত করা হয়েছে।”
এবিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ‘আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখেছি। ঘটনার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়। কারা জড়িত ছিল তা শনাক্তের চেষ্টা চলছে এবং তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’
তিনি আরও জানান, ঘটনাটি জনশূন্য সময়ে পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন