রবিবার
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র চট্টগ্রামের মানুষ মেনে নেবে না’

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পিএম
ছবি: সংগৃহীত
expand

কাপ্তাই লেকের পানি নিয়ে ‘দেশবিরোধী ষড়যন্ত্রের’ প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রেটার চট্টগ্রাম ফোরাম ও চট্টগ্রামের সাধারণ মানুষ। মানববন্ধন থেকে কাপ্তাই লেককে ঘিরে যেকোনো ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান বক্তারা।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গ্রেটার চট্টগ্রাম ফোরামের মহাসচিব হাসান মুকুল সভাপতিত্ব করেন।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। তিনি বলেন, কাপ্তাই লেক চট্টগ্রামের অর্থনীতি, পরিবেশ ও মানুষের জীবন-জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এ লেকের পানি ও সম্পদ নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র বা অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত চট্টগ্রামের মানুষ মেনে নেবে না।

বক্তারা বলেন, কাপ্তাই হ্রদের পানি নিয়ে বিভিন্ন সময়ে ষড়যন্ত্র হয়েছে বলে তারা মনে করেন। অথচ এ হ্রদ চট্টগ্রামসহ পার্বত্য অঞ্চলের মানুষের জীবন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কাপ্তাই লেকের পানি বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারের পাশাপাশি এ অঞ্চলের মানুষের জীবিকা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, কাপ্তাই লেকের স্বাভাবিক পরিবেশ, পানি ও সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থ ও চট্টগ্রামের মানুষের অধিকার বিবেচনায় নিয়ে লেককে ঘিরে যেকোনো সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান তারা।

এ সময় মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক শওকত হোসেন খাজা, বাসসের চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি মিঞা মো. আরিফ, আইইবি চট্টগ্রাম কেন্দ্রের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার শাখাওয়াত হোসেন, কামরুজ্জামান, কামরুল হাসান, রাশেদ আলম, ইঞ্জিনিয়ার আরিফ, সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, গণিসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা কাপ্তাই লেকের পানি ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং লেককে ঘিরে যেকোনো ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে চট্টগ্রামবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank