সোমবার
০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চন্দনাইশে পাহাড় থেকে দুই কৃষক অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ১০:২৬ পিএম
অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে আসা দিনমজুর নুরুল আলম।
expand
অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে আসা দিনমজুর নুরুল আলম।

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর পাহাড়ি অঞ্চলে পাহাড়ি সন্ত্রাসীদের দ্বারা কৃষকদের অপহরণের ঘটনা ঘটেছে।

সোমবার (০৮ জুন) সকালে কাঞ্চননগর পাহাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। সন্ত্রাসীরা অপহৃতদের পরিবারের কাছে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে এবং টাকা না দিলে তাদের জানে মেরে ফেলার হুমকি দিয়েছে তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে কাঞ্চননগর পাহাড়ি এলাকায় চাষাবাদের কাজে গিয়ে পাহাড়ি সন্ত্রাসী চক্রের কবলে পড়েন কয়েকজন কৃষক। সন্ত্রাসীরা অস্ত্রের মুখে তিনজনকে জিম্মি করে ফেলে। অপহৃত ব্যক্তিরা হলেন, কাঞ্চননগর গ্রামের মোহাম্মদ ইদুর ছেলে মোহাম্মদ শাহজাহান (৪০) পশ্চিম এলাহাবাদ গ্রামের মকছুদ আলির ছেলে আজগর (৪০)।

এছাড়াও কক্সবাজারের রামু উপজেলার গোলাম কবিরের ছেলে নুরুল আলমকে সন্ত্রাসীরা আহত অবস্থায় ফেলে রেখে গেলে তিনি পালিয়ে আসতে সক্ষম হন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, কৃষকদের অপহরণের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সকাল থেকেই স্থানীয় কয়েকশ গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে পাহাড়ে উদ্ধার অভিযানে নামেন। বিপুলসংখ্যক লোক একসঙ্গে পাহাড়ে প্রবেশ করলে সন্ত্রাসী চক্রটি পিছু হটে এবং জিম্মি থাকা শাহজাহান ও আজগরকে সঙ্গে নিয়ে গহীন পাহাড়ের দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে অপহৃতদের মোবাইল ফোন থেকে তাদের পরিবারের কাছে কল করে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে সন্ত্রাসীরা। দ্রুত সময়ের মধ্যে মুক্তিপণের টাকা পরিশোধ না করলে অপহৃত দুই কৃষককে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে।

এ ঘটনায় অপহৃতদের পরিবার ও স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। নিখোঁজ কৃষকদের অক্ষত অবস্থায় উদ্ধার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোর তৎপরতা কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

চন্দনাইশ থানার ওসি (তদন্ত) মো. লিটন মিয়া জানান, এ ঘটনার ব‍্যাপারে আমি শুনেছি। ঘটনার সত‍্যতা যাচাইপূর্বক ব‍্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি। তবে এখনো পযর্ন্ত থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন