রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের স্বপ্ন ও নিরাপত্তা নিয়ে আলিনগর বিদ্যালয়ে এসপি মাসুদ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৮:৫৪ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকার আলিনগর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম, বিপিএম।

রোববার (৭ জুন) দুপুরে তিনি বিদ্যালয়টি পরিদর্শন করে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে শিক্ষা, স্বপ্ন, নিরাপত্তা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আন্তরিক মতবিনিময় করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ একজন শিক্ষার্থীর সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ সময় শিক্ষার্থীরা আসন্ন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথা পুলিশ সুপারকে জানায়। পাশাপাশি তারা খেলাধুলার সরঞ্জাম এবং ব্রাজিল ও আর্জেন্টিনা দলের জার্সি প্রদানের অনুরোধ করে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়ে পুলিশ সুপার প্রয়োজনীয় খেলাধুলার সামগ্রী প্রদানে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে আগামী বৃহস্পতিবার একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় সমন্বয়ের নির্দেশনা দেন।

পরে তিনি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয় এবং তারা নিরাপদ, সুস্থ ও ইতিবাচক পরিবেশে বেড়ে উঠতে পারে, সে বিষয়ে শিক্ষক, অভিভাবক ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

পুলিশ সুপারের উপস্থিতিতে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে এবং বিভিন্ন বিষয় নিয়ে তাঁর সঙ্গে প্রাণবন্ত আলোচনা করে। তিনি শিক্ষার্থীদের স্বপ্ন, শিক্ষা, নিরাপত্তা, ক্যারিয়ার পরিকল্পনা ও ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সততার মাধ্যমে জীবনে সফল হওয়ার পরামর্শ দেন।

পরিদর্শনের সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিদ্যালয়ের কয়েকটি শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পাঠদান কার্যক্রমে অংশ নেন। এতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়।

পরিশেষে পুলিশ সুপার জঙ্গল সলিমপুর এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষার প্রসার, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় জনগণ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন