বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এনপিবি নিউজে সংবাদের পর ভোক্তার হানা, এসবি এন্টারপ্রাইজকে সিলগালা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৭:২৩ পিএম
এসবি এন্টারপ্রাইজ
expand
এসবি এন্টারপ্রাইজ

চট্টগ্রাম নগরীতে শিল্পকারখানায় ব্যবহৃত অক্সিজেন মেডিকেল অক্সিজেন হিসেবে বিক্রির অভিযোগে “এস বি এন্টারপ্রাইজ” নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৮ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম জেলা কার্যালয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিমের সমন্বয়ে নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে নগরীর আকবর শাহ থানাধীন লেক সিটি রোড এলাকায় অবস্থিত “এস বি এন্টারপ্রাইজ” নামের প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহৃত অক্সিজেন সিলিন্ডার গ্যাস মেডিকেল অক্সিজেন হিসেবে বিক্রি করছে। এছাড়া প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারার অভিযোগও পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয় এবং সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

উল্লেখ্য, গত ১৫ মে “জাহাজের সিলিন্ডারে ভরে হাসপাতালের অক্সিজেন সাপ্লাই” শিরোনামে এনপিবি নিউজ মাল্টিমিডিয়ায় সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। পরবর্তীতে অভিযোগের সত্যতা যাচাইয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার এবং রানা দেবনাথ। অভিযানে সার্বিক সহযোগিতা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন