বৃহস্পতিবার
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের প্রতি চসিক মেয়রের আহ্বান

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১২ পিএম
চসিক মেয়রের আহ্বান
expand
চসিক মেয়রের আহ্বান

পবিত্র রমজান মাসে জনভোগান্তি হ্রাস ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, রোজার মাসে কোনোভাবেই কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিকভাবে দাম বৃদ্ধি বা ভোক্তাদের সঙ্গে প্রতারণা সহ্য করা হবে না।

বুধবার দুপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মূল্য পরিস্থিতি ও বাজার ব্যবস্থাপনা পর্যবেক্ষণের অংশ হিসেবে নগরীর ঐতিহ্যবাহী পাইকারি বাজার খাতুনগঞ্জ পাইকারি বাজার পরিদর্শন করেন মেয়র। এ সময় তিনি বাজারের বিভিন্ন আড়ত ও পাইকারি প্রতিষ্ঠান ঘুরে দেখেন এবং চাল, ডাল, চিনি, ভোজ্যতেল, ছোলা ও খেজুরসহ রমজানকেন্দ্রিক পণ্যের মজুদ ও সরবরাহ পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।

পরিদর্শনকালে ব্যবসায়ীদের পণ্যের দামের তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার নির্দেশনা দেন মেয়র। পরে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন-এর কার্যালয়ে সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়র বলেন, “রোজার মাসে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে আমরা ব্যবসায়ীদের দাম না বাড়ানোর অনুরোধ জানিয়েছি। কিছু অসঙ্গতি চোখে পড়েছে। সেগুলো সংশোধনের জন্য সতর্ক করা হয়েছে। সতর্কতা না মানলে ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, “এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে কষ্ট দেবে, তাদের বিরুদ্ধে ইনশাল্লাহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রমজানে মুসলিম দেশগুলোর উদাহরণ টেনে মেয়র বলেন, অনেক দেশে ব্যবসায়ীরা ভর্তুকি দিয়ে কিংবা বিনামূল্যে ইফতার সামগ্রী বিতরণ করেন। চট্টগ্রামেও ব্যবসায়ীরা নৈতিক দায়বদ্ধতা থেকে রোজাদারদের জন্য সহনীয় দামে পণ্য বিক্রি করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X