

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাদামবিবিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম মো. হেদায়েত হোসেন।
জানা গেছে, হেদায়েত হোসেন মোটরসাইকেলযোগে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় ঢাকামুখী একটি দ্রুতগতির লরি পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। তবে ঘাতক লরিটি এখনো আটক করা সম্ভব হয়নি।
মন্তব্য করুন
