

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দিনাজপুরের বিরামপুরে ভুট্টা ক্ষেত থেকে স্বাধীন (১৬) নামে এক মানসিক ভারসাম্যহীন কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দিওড় ইউনিয়নের কাউয়াভাসা এলাকার রাস্তা সংলগ্ন একটি ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা প্রথমে ক্ষেতের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
স্বাধীন (১৬) পাশ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের নরহরিপুর গ্রামের মো. ওবাইদুল ইসলামের ছেলে।
খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিরামপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি তদন্ত) আতাউর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন
