

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের লোহাগাড়ায় শ্বশুরবাড়ি থেকে সামশুল আলম (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টায় উপজেলার চুনতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পানত্রিশা ব্রাহ্মণপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শামসুল আলম চট্টগ্রামের আগ্রাবাদ ডেবারপাড় এলাকার বাসিন্দা সিরাজুল হকের পুত্র বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য জানে আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান জানান, বিয়ের পর থেকে সামশুল আলমের স্ত্রী জান্নাত আরা বেগম বাবার বাড়িতেই অবস্থান করছিলেন। গত শনিবার (৭ ফেব্রুয়ারি) সামশুল আলম শ্বশুরবাড়িতে আসেন।
ঘটনার দিন বিকেলে পরিবারের অগোচরে তিনি ঘরের ভেতর স্ত্রীর ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে স্বজনরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখে থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ঘঠনাস্হল থেকে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে ও জানান তিনি।
মন্তব্য করুন