শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়ির মাটি ধানের শীষের উর্বর ভূমি: কাদের গনি চৌধুরী

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৬ পিএম
গণসংযোগে কাদের গনি চৌধুরী
expand
গণসংযোগে কাদের গনি চৌধুরী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, ফটিকছড়ির মাটি ধানের শীষের উর্বর ভূমি। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এ আসনে ধানের শীষের ভূমিধস বিজয় হবে এবং জনগণ ভোটের মাধ্যমে তা প্রমাণ করবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সদরের বিবিরহাট বাজারে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের সমর্থনে আয়োজিত গণসংযোগ ও প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন।

গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতিকে বিএনপির গণমানুষের দল ও স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে অভিহিত করে কাদের গনি চৌধুরী বলেন, ‘এ দেশের মানুষ অতীতে বিএনপিকে ভোট দিয়ে কখনো প্রতারিত হয়নি। দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় বিএনপি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করেছে।’

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় যে আপোষহীন সংগ্রাম করেছেন, সেটিই বর্তমানে জাতীয়তাবাদী শক্তির মূল অনুপ্রেরণা।

উৎসবমুখর প্রচারণা ও গণসংযোগকালে কাদের গনি চৌধুরী সাধারণ ভোটার, স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের হাতে ধানের শীষের লিফলেট তুলে দেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে পুরো বিবিরহাট এলাকা মুখরিত হয়ে ওঠে।

এ সময় প্রচারণায় অংশ নেন উপজেলা বিএনপির সদস্য সরোয়ার হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোরশেদ হাজারী, পৌর যুবদলের সিনিয়র সহসভাপতি বেলাল বিন নুর, সাবেক আহ্বায়ক মইনউল্লাহ উজ্জ্বল, যুবদল নেতা ওসমান তাহের সম্রাট, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না, উত্তর জেলা ছাত্রদল নেতা সোহেল রানা, পৌর ছাত্রদলের আহ্বায়ক একরাম চৌধুরী, ওমান বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন