শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাসের চাপায় অটোরিকশা যাত্রীর মৃত্যু, চালক আটক

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পিএম
ছবি: সংগৃহীত
expand

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মতলব-গৌরীপুর সড়কে বাস চাপায় প্রাণ গেল সাদিয়া আক্তার (২৬) নামে বেটারিচালিত অটোরিকশার এক যাত্রীর। এতে ইজিবাইকের চালকসহ আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বাস চালক কাউসারকে আটক করা হয়েছে। দুর্ঘটনার পরপরই এ সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে মতলব- গৌরীপুর পেন্নাই সড়কের নাগদা বড় বাড়ির সামনে এ দূর্ঘটনাটি ঘটে।

সরেজমিনে জানা যায়, ঢাকাগামী জৈনপুর পরিবহন (ঢাকা-মেট্টো-ব- ১১-৪০৪৩) বাস সার্ভিসের চাপায় ইজিবাইকের সাদিয়া আক্তার নামে এক যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত চারজন হলেন: মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও এলাকার ইজিবাইক চালক রোমান হোসেন (৪৫), খাদেরগাঁও ইউনিয়নের ওই ঘিলাতলী গ্রামের গাজী বাড়ির খোরশেদা বেগম (৫৮), জিলানী (২৮) ও পারভীন (৪০)। এরা দুর্ঘটনায় নিহত সাদিয়ার শ্বাশুড়ি, দেবর ও স্বামীর বড় বোন। সাদিয়ার স্বামী সৌদি প্রবাসী ইসমাইল হোসেন। তার ৪ বছরের এক কন্যা সন্তান আছে। এদিকে দুর্ঘটনায় নিহত ইজিবাইকের ড্রাইভার রোমান হোসেনের বাড়ী নায়েরগাঁও এলাকায়। সে মতলব পৌর শহরে ভাড়া বাসায় থাকতো।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজন মোঃ ইয়াছিন মিয়া বলেন, আমার জেঠাতো ভাই রহুল আমিনের মা রাজিয়া (৫০) গতকাল রাতে ৭ টার দিকে অসুস্থতায় মারা যায়। আজ সকাল ৮ টায় তাঁর জানাজা ও দাফন কাফনের সময় দেয়া হয়েছিল।

সকাল ৬ টার দিকে তারা আমাদের বাড়ির সামনে এলে বিপরীত দিক থেকে আসা জৈনপুর পরিবহনের একটি বাস তাদের ইজিবাইককে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আহতদের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে বিক্ষুব্ধ জনতা জৈনপুর পরিবহন বাস সার্ভিসের বাস চালক কাউছারকে আটক করে নাগদা বড় বাড়ির মসজিদ সংলগ্ন কাছারি ঘরে রেখেছে। তারা এ সড়কে দুর্ঘটনার পর থেকে বাস চলাচল বন্ধ করে দিয়েছে। ঘটনাস্থলে মতলব দক্ষিণ থানার উপ-পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেন বাস চালক কাউসারকে আটক করে এবং বাসটি থানা হেফাজতে নিয়ে এসেছেন। বাস চালক কাউসারের বাড়ী পৌরসভার ঢাকিরগাঁও এলাকায়।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাস চালককে আটক করা হয়েছে এবং ওই বাসটি জব্দ করা হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank