

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁদপুরের মতলব দক্ষিণে ধনাগোদা নদীতে বালুবাহী ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় শিশু, স্বামী-স্ত্রীসহ চারজন আহত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে মতলব খেয়াঘাট এলাকায় ধনাগোদা নদী পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- মতলব দক্ষিণ উপজেলার চরমুকুন্দী গ্রামের রঞ্জন আলী সওদাগরের ছেলে নুরে আলম (৯), তার মেয়ে রাহেলা আক্তার লতা (১৯), রাহেলা আক্তারের স্বামী সৌরভ (২১) এবং নৌকার মাঝি।
জানা যায়, সোমবার রাতে ধনাগোদা নদীর উত্তর পাড় থেকে মতলব খেয়াঘাটে নৌকা দিয়ে মতলব বাজারে আসার সময় মাঝ নদীতে একটি বালুবাহী ট্রলার যাত্রীবাহী নৌকাকে সজোরে ধাক্কা দেয়।
ট্রলারের ধাক্কায় নৌকাতে থাকা যাত্রীরা নদীতে ছিটকে পড়ে যায় এবং নৌকাও ডুবে যায়। অন্যান্য নৌকার মাঝিরা তাদেরকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নূরে আলম অভি আহত রাহেলা আক্তার লতাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।
ভুক্তভোগীর পরিবার বলেন, তারা নৌকা চড়ে মতলব উত্তর উপজেলা থেকে মতলব দক্ষিণ উপজেলায় আসার পথে খেয়াঘাট এলাকায় ট্রলারের ধাক্কায় নৌকা পানিতে ডুবে যায়।নৌকার মাঝিসহ চারজন আহত হয়।
স্থানীয়রা জানান, রাতের বেলায় কোনো লাইট ছাড়াই দ্রুতগতিতে ট্রলারটি নৌকায় সজোরে ধাক্কা দিলে নৌকায় থাকা যাত্রীরা মাঝ নদীতে পড়ে যায়। অন্যান্য মাঝিরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাজিব কিশোর বনিক বলেন, নৌকাডুবির ঘটনায় আহত রাহেলা আক্তার লতার অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর জেনারেল হাসপাতাল প্রেরণ করা হয়েছে।
চাঁদপুর সদর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রানা সাহা বলেন, আহত সৌরভ ও রাহেলা আক্তার দুইজনই আশংকাজনক। তাদেরকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. মেহেদী হাসান বলেন, নৌকাডুবির ঘটনা আমাদের কেউ জানায়নি।
মন্তব্য করুন
