

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ও রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালত তাদের এ সাজা দেন।
সাজাপ্রাপ্তদের মধ্যে শংকর চন্দ্র দাসকে তিন মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং মো. আপন মিয়াকে পাঁচ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অপর নয়জনকে এক মাস করে কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত অপর নয়জন হলেন—জাইনুর ইসলাম, মো. আসিফ, মো. মাসুদ, মোস্তাকিম, উজ্জ্বল মিয়া, মো. নয়ন, মো. সজিব মিয়া, শেখ শামিম ও ইব্রাহিম।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ বলেন, আখাউড়াকে মাদকমুক্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানও নিয়মিত পরিচালনা করা হবে।



