

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গতকালের সংঘর্ষ দেশের আইন-শৃঙ্খলার নাজুক পরিস্থিতিকে ইঙ্গিত করে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
বুধবার (৫ আগস্ট) দুপুরে সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “এই ঘটনাগুলো দেশের আইন-শৃঙ্খলার নাজুক পরিস্থিতিকে ইঙ্গিত করে। দলগুলো যে তাদের অঙ্গসংগঠনগুলোর ওপর কোনো নিয়ন্ত্রণ নেই, সেটিও ইঙ্গিত করে। দিনশেষে আবারও যে আমরা আগের পুরোনো রাজনীতিতেই ফিরে গেছি, সেটাও ইঙ্গিত করছে।”
গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার নিষিদ্ধ করা প্রসঙ্গে তিনি বলেন, “আজকাল সবার হাতেই গণমাধ্যম আছে। যে যা শুনতে চায়, সে তা শুনতে পারে। এভাবে তো আসলে কারও বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না। আমরা শেখ হাসিনার আমলে দেখেছি, জনাব তারেক রহমানের বক্তব্য প্রচার নিষিদ্ধ ছিল। সেটা যদি গণতন্ত্র না হয়, তাহলে এটাই-বা কী করে গণতন্ত্র হয়?”
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


