

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ফাহাদ হোসেন (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়নের বিনাউটি গ্রামে এ ঘটনা ঘটে। ফাহাদ ওই গ্রামের বাসিন্দা প্রবাসী ফারুক মিয়ার ছেলে।
এ ঘটনায় রাফি মিয়া নামে ফাহাদের এক সহপাঠিও আহত হয়েছে। নিহত ফাহাদ মিয়া ও আহত রাফি মিয়া দুজনেই উপজেলার সাতগ্রাম এডভোকেট হারুনুর রশীদ খান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলো।
নিহতের চাচাতো ভাই জাহিদুল ইসলাম বলেন, দুপুর ১ টার দিকে ফাহাদ একই মহল্লার জিহাদ ও রাফি তিনজন একসাথে যাচ্ছিল অপর মহল্লার সহপাঠি বোরহান মিয়ার বাড়ির উদ্দেশ্যে। তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিলো। বৃষ্টির কারনে বাড়ির পাশে একটি গাছের নীচে দাঁড়িয়ে ছিলো ফাহাদ,জিহাদ ও রাফি। এসময় একটি বজ্রপাতের ঘটনা ঘটে । বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়ে ফাহাদ। এসময় সাথে থাকা সহপাঠি রাফিও আহত হয়। খবর পেয়ে ফাহাদের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত রাফিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেছে স্বজনরা। এ ঘটনায় ফাহাদের পরিবার, শিক্ষক ও সহপাঠিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ তাহমিনা আক্তার বলেন, দুপুর দেড়টার দিকে বজ্রপাতে নিহত ফাহাদ কে তার স্বজনরা নিয়ে আসে। তখন পরীক্ষা-নীরিক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। পরে তার স্বজনরা তাকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিয়ে যায়।
কসবা থানা অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ গিয়ে কাউকে পায়নি। এর আগেই নিহতের লাশ নিয়ে গেছ স্বজনরা। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।