

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ার কসবায় খরিপ-১/২০২৫-২৬ মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার পেলেন ২ হাজার ২ শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম।
বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী এবং উপজেলা জামায়াতের নায়েবে আমীর শিবলী নোমানী প্রমুখ । এছাড়াও অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী কৃষক-কৃষাণী, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার জানান, চলতি মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার ২০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়েছে। এর মাধ্যমে আউশ ধানের আবাদ বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন সক্ষমতা বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম বলেন, কৃষক ও কৃষি খাতকে এগিয়ে নিতে কৃষি কার্ডসহ সরকারের নানামুখি পরিকল্পনা রয়েছে। সরকারের এমন কৃষবান্ধব কর্মসূচি কৃষি ও কৃষকদের উন্নয়নে এবং ফসল উৎপাদনে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে । পাশাপশি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
মন্তব্য করুন