মঙ্গলবার
০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আমি ট্রান্সজেন্ডার নই, আমি পুরুষ মানুষ: বহিষ্কৃত ছাত্রদল নেতা রেদোয়ান 

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৫২ পিএম
বহিষ্কৃত ছাত্রদল নেতা রেদোয়ান
expand
বহিষ্কৃত ছাত্রদল নেতা রেদোয়ান

আমি ট্রান্সজেন্ডার নই, আমি রেদোয়ান ইসলাম একজন সুস্থ একজন পুরুষ মানুষ। আমাকে নিয়ে সামাজিক মাধ্যমে প্রচুর আলোচনা-সমালোচনা হচ্ছে। আমাকে ও আমার পরিবারকে নিয়ে কেউ সমালোচনা করবেননা। আমি ট্রান্সজেন্ডার বলে যারা আমাকে মিথ্যা অপবাদ দিয়েছেন বা দিচ্ছেন এতে আমার ও পরিবারের সম্মানহানী হচ্ছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। দয়া করে আমাকে নিয়ে মিথ্যা বিভ্রান্তি ছড়াবেন না। আমাকে নিয়ে লেখালেখি বন্ধ করুন। আমার মতো করে আমাকে বাঁচতে দিন। এক ভিডিও বার্তায় এমনটি দাবী করেছেন ট্রান্সজেন্ডার হিসেবে অভিযুক্ত রেদোয়ান ইসলাম।

সোমবার (৫ এপ্রিল) বিকেলে টি শার্ট পরিহিত অবস্থায় এই প্রতিবেদকের নিকট এই ভিডিও বার্তাটি পাঠায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ সরকারী কলেজ শাখা ছাত্রদল কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের পদ থেকে ট্রান্সজেন্ডার হওয়ার অভিযোগে বহিস্কৃত ছাত্রদল নেতা রেদোয়ান ইসলাম। এর আগেও সামাজিক মাধ্যমে তার ফেসবুক আইডি (Rihiya Rihi) থেকে তাকে নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা নিয়ে কথা বলেছিলেন এবং এ জাতিয় একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সে বলেছিলো, কন্টেন্টের প্রতি অতিরিক্ত আগ্রহের কারনে ভাইরাল হওয়ার জন্যই সে ছেলে হয়ে মেয়ে সেজে কন্টেন্ট ক্রিয়েট করেছে। সে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার চেষ্টা করে বলেও জানায় সে।

উল্লেখ্য, শুক্রবার ৩ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ সরকারি আদর্শ মহাবিদ্যালয়ে কলেজ শাখা ছাত্রদলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে রেদোয়ান ইসলাম কে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে রাখা হয়। এই কমিটির তালিকা সামাজিক মাধ্যমে ছাড়ার পর রেদোয়ান ইসলাম ট্রান্সজেন্ডার এমন অভিযোগে তাকে ঘিরে সামাজিক মাধ্যমে ও এলাকায় ব্যাপক সমালোচনা তৈরি হয়। বিষয়টি দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। তার কতিপয় সহপাঠীরা সহ অনেকেই তার মেয়েলি পোশাকে করা বিভিন্ন ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে ভাইরাল করে দেয়। বিষয়টি তার গ্রামেও সমালোচনার মুখে পড়ে স্বজনরা।

স্থানীয় বাসিন্দারা ও অনেক শিক্ষার্থী বিষয়টি নিয়ে প্রকাশ্যে সমালোচনা শুরু করেন যে এমন একজনকে ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। পরে রোববার তার বিরুদ্ধে ট্রান্সজেন্ডার অভিযোগ এনে তথ্য গোপন করে সৈয়দাবাদ সরকারি আদর্শ মহাবিদ্যালয় কলেজ ছাত্রদল কমিটিতে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদ গ্রহন করার দায়ে সমালোচনার মুখে তার পদ থেকে বহিষ্কার করেছেন জেলা ছাত্রদল নেতৃবৃন্দ।

আজ সোমবার তার বিরুদ্ধে ট্রান্সজেন্ডার হওয়ার যে অভিযোগ এ বিষয়ে জানতে রেদোয়ান ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে সে ভিডিও বার্তাটি পাঠায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন