সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খেজুর গাছে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন: ইঞ্জিনিয়ার শ্যামল 

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৯ পিএম
বক্তব্য দিচ্ছেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল
expand
বক্তব্য দিচ্ছেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর বাজারে বিএনপি জোট মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীবের (খেজুর গাছ প্রতীক) সমর্থনে নির্বাচনী গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ‘খেজুর গাছে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে’।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বুধন্তি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন ইসলামপুর বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ‘খেজুর গাছে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার এই আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’।

তিনি প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীবের ত্যাগের কথা উল্লেখ করে বলেন, ‘তিনি দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়ে প্রায় ২৪ মাস কারাভোগ করেছেন। তাকে বিজয়ী করার মাধ্যমেই এ অঞ্চলের মানুষ অন্যায়ের জবাব দেবে’।

বুধন্তি ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট আজিজুর রহমান হেলালের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজসহ কেন্দ্রীয় ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে নেতাকর্মীরা ‘ধানের শীষের পক্ষ নিন, খেজুর গাছে ভোট দিন’ স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন এবং ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার অঙ্গীকার করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন