বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যুবককে হত্যা করে থানায় গিয়ে স্কুলছাত্রের আত্মসমর্পণ

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৬:৪৫ পিএম আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৭:১২ পিএম
expand
যুবককে হত্যা করে থানায় গিয়ে স্কুলছাত্রের আত্মসমর্পণ

ভোলার লালমোহনে কিশোর গ্যাং এর দলবদ্ধ হামলায় ইব্রাহিম খলিল নয়ন (২৪) নামের এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর কিশোর গ্যাং এর নেতৃত্বে দেয়া খুনি আব্দুল্লাহ আল মানিক (১৭) লালমোহন থানায় আত্মসমর্পণ করে।

মানিক লালমোহন ইউনিয়নের ৪নং ওয়ার্ড ফুলবাগিচা এলাকার মো. আলাউদ্দিনের ছেলে। সে লালমোহন আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানা যায়। এ ঘটনায় গুরুতর আহত আরও দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।

বৃহস্পতিবার (২জুলাই) দুপুর ১টায়, লালমোহন পৌরসভার ৫নং ওয়ার্ডের সেলিম চেয়ারম্যানের বাসার সামনে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নয়ন পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা সালাউদ্দিনের ছেলে। সে গজারিয়া ডাঃ আজহার উদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কিশোর গ্যাং এর নেতা আব্দুল্লাহ আল মানিকসহ তার বন্ধুরা দেশীয় অস্ত্র নিয়ে ইব্রাহিম খলিল নয়ন ও তার সঙ্গীদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় ঘটনাস্থলেই মারা যায় নয়ন। নয়নকে বাঁচাতে গিয়ে আরও দুইজন গুরুতর আহত হন। আহতরা হলেন— লালমোহন পৌরসভার বাসিন্দা মো. আলী জিন্নাহর ছেলে আরমান এবং আবুল কালাম আজাদের ছেলে আশরাফ। আহতদের উদ্ধার করে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রেফার করেন।

এ ঘটনায় ওই এলাকার জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে এবং নয়নের বন্ধুরা খবর পেয়ে লালমোহন থানা গেটের সামনে অপরাধীর দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে ভোলা- চরফ্যাশন মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে প্রায় ঘন্টাব্যাপি সকল ধরনের জান চলাচল বন্ধ থাকে। রাস্তা অবরোধের খবর শুনে লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিত কুমার ঘোষ ঘটনাস্থলে এসে বিক্ষোভ কারীদেরকে ঘটনার দ্রুত বিচারের আশ্বাস দিলে বিক্ষোভ কারীরা রাস্তা থেকে চলে যান।

এই ঘটনায় লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিত কুমার ঘোষ বলেন, লালমোহন পৌরসভার ৫নং ওয়ার্ডে দুপুর ১টায় ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের পাশের বালির মাঠে একটি মারামারির ঘটনা ঘটে। ঘটনাস্থলে মূল অভিযুক্ত মানিকের ছুরিকাঘাতে একজন নিহত হয় ও দুইজন আহত হয়। মূল আসামী আমাদের হেফাজতে আছে। মামলা দায়েরর প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Austria
Scheduled
03 Jul, 01:00 AM
VS
World Cup