শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

চরফ্যাশনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫০ এএম
শশীভূষণ থানা। ফাইল ছবি
expand
শশীভূষণ থানা। ফাইল ছবি

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ এলাকায় আব্দুর রহিম ভুট্টো (৪৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।

মাদক ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন শশীভূষণ থানার ওসি ফখরুল ইসলাম।

উপজেলার নজরুল নগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলেরহাট সড়কের মাথায় শনিবার রাত ১০টায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম ভুট্টো একই এলাকার মৃত আখতারুজ্জামান সোহেলের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে শশীভূষণ থানা পুলিশ জানায়, শনিবার রাতে দুর্বৃত্তরা আব্দুর রহিম ভুট্টোকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও কুপিয়ে গুরুতর আহত করে।

হামলার পর তাকে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা।

পরে স্থানীয় ও তার স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাশন সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরফ্যাশন সরকারি হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. রিয়াজ উদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই আব্দুর রহিম ভুট্টোর মৃত্যু হয়।

শশীভূষণ থানার ওসি ফখরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডে কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X