সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভোলা-৪ আসনে লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী নুরুল ইসলাম 

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৫ পিএম
বিএনপির প্রার্থী মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন
expand
বিএনপির প্রার্থী মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ আসনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৩৫১ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল পেয়েছেন ৮১ হাজার ৪৩৭ ভোট। মোট ১ লাখ ৭ হাজার ৯১৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী কেন্দ্রীয় যুবদল সেক্রেটারী মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

বেসরকারীভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।

এই আসনে মোট ভোটার ৫ লক্ষ ২ হাজার ৮ জন। ভোটারদের প্রদত্ত ভোটের হার শতকরা ৬০.৪৮।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশের মতো ভোলা-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন