সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় ভোটকেন্দ্রে অনিয়ম, সহকারি প্রিজাইডিং অফিসার আটক

ভোলা প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৩ পিএম
ভোলায় ভোটকেন্দ্রে অনিয়ম, সহকারি প্রিজাইডিং অফিসার আটক
expand
ভোলায় ভোটকেন্দ্রে অনিয়ম, সহকারি প্রিজাইডিং অফিসার আটক

ভোলার বোরহানউদ্দিন উপজেলার আব্দুল জাব্বার কলেজ কেন্দ্রে অনিয়মের অভিযোগে আব্দুল হালিম নামে এক সহকারি প্রিসাইডিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ওই কলেজের পুরুষ কেন্দ্রের ১ নম্বর বুথে এই ঘটনা ঘটে।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. জুয়েল রানা জানান, সহকারি প্রিসাইডিং অফিসার আব্দুল হালিম একজন ভোটারকে নিয়মবহির্ভূতভাবে একই প্রার্থীর দুটি ব্যালট পেপার সরবরাহ করছিলেন। ভোটারদের পক্ষ থেকে বিষয়টি নজরে আনা হলে তাৎক্ষণিকভাবে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং পুলিশের জিম্মায় পাঠানো হয়।

একই সময়ে ভোটকক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ এবং ব্যালট পেপারের ছবি তোলার অপরাধে এক ভোটারকেও আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ভোটকেন্দ্রের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

ভোলা-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ভোটারদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আব্দুল হালিমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। স্বচ্ছতা বজায় রাখতে সেখানে দ্রুত নতুন একজনকে স্থলাভিষিক্ত করে ভোট গ্রহণ কার্যক্রম স্বাভাবিক রাখা হয়েছে।"

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন