

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইন-শৃঙখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভোলার সদর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) ভোররাতে সদর উপজেলার ধনিয়া ১নং ওয়ার্ডের বালিয়াকান্দী এলাকায় পরিচালিত এই অভিযানে দুই সন্ত্রাসীকে আটকসহ বেশ কিছু দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন— মোঃ সেলিম কাজী ও মোঃ হাসান। নৌবাহিনী সূত্রে জানা গেছে, তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী জামাল উদ্দিন (সকেট জামাল) এর ঘনিষ্ঠ সহযোগী।
গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর একটি বিশেষায়িত আভিযানিক দল বালিয়াকান্দী এলাকার বরকন্দাজ জামে মসজিদ সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালায়।
এ সময় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়: ১টি একনলা দেশীয় পাইপগান, ১টি একনলা বন্দুক, ২টি দেশীয় অস্ত্র (দাঁ), ৯ রাউন্ড ৭.৬২ মি.মি. এসএবল, ৩ রাউন্ড শর্টগানের কার্তুজ (মোট ১২ রাউন্ড লাইভ এ্যামুনেশন)
আটককৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনী সূত্রে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সমুদ্র ও উপকূলীয় এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নৌবাহিনী সক্রিয় রয়েছে। বর্তমানে দেশের ৮টি জেলার ১৬টি সংসদীয় আসনে ২৫টি কন্টিনজেন্টে প্রায় ৫ হাজার নৌবাহিনী সদস্য মোতায়েন রয়েছে। মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে এই অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
