বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

দাঁড়িপাল্লার প্রচার করায় নারীর কান ছিড়ে মাথা ফাটালেন যুবদল নেতা

এইচ. এম. হাবিবুল্লাহ্, ভোলা প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০১:৪৪ পিএম
আহত হাজেরা বেগম
expand
আহত হাজেরা বেগম

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা চর মানিকা ইউনিয়নে রাজনৈতিক বিরোধের জেরে এক নারীকে মারধর ও তার অন্তঃসত্ত্বা মেয়েকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

গত সোমবার (১৯ জানুয়ারি) সকালে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এই নৃশংস ঘটনা ঘটে।

অভিযুক্ত শাহাবুদ্দিন (৩৭) ওই এলাকার শাহাদাৎ হাওলাদারের ছেলে এবং স্থানীয় ইউনিয়ন যুবদলের নেতা হিসেবে পরিচিত। এলাকাবাসীর অভিযোগ, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি ও তার ভাই হেলাল এলাকায় প্রভাব বিস্তার ও দখল বাণিজ্যের সাথে জড়িয়ে পড়েছেন।

ভুক্তভোগী হাজেরা বেগম বর্তমানে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তার দেওয়া অভিযোগ

গত রবিবার শাহাবুদ্দিন তাকে একটি নির্দিষ্ট প্রতীকের পক্ষে কাজ করতে বললে তিনি তা প্রত্যাখ্যান করেন। সোমবার সকালে হাজেরা বেগম নিজের পছন্দের প্রতীকের প্রচারণায় বের হলে শাহাবুদ্দিন তাকে বাধা দেন। কথা কাটাকাটির একপর্যায়ে শাহাবুদ্দিন ও তার স্ত্রী লাইজু বেগম হামলা চালায়।

মাকে বাঁচাতে এগিয়ে এলে হাজেরা বেগমের ৯ মাসের অন্তঃসত্ত্বা মেয়ে লিমাকে বেধড়ক মারধর ও পেটে লাথি মারা হয়।

হামলায় হাজেরা বেগমের মাথা ফেটে যায় (৬টি সেলাই) এবং কান ছিঁড়ে যাওয়ায় সেখানে ২টি সেলাই দিতে হয়েছে। এছাড়া তার কানের অলংকার ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।

সংবাদকর্মীরা যোগাযোগ করলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর তিনি ফোন কেটে দেন এবং পরবর্তীতে আর সাড়া দেননি।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির জানিয়েছেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আহত মা ও মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগী পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন