

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পরিত্যক্ত প্লাস্টিক ও পলিথিন দিয়ে জ্বালানি তেল তৈরি করে ব্যাপক সাড়া ফেলেছেন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জর চরএককরিয়া ইউনিয়নের দিন মজুর হযরত আলী, ইউটিউব দেখে প্রায় পাঁচ লক্ষ টাকা যন্ত্রপাতি কিনে জ্বালানী তেল তৈরি করছেন যা দিয়ে নসিমুন টলার, এবং পেট্রোল দিয়ে স্থানীয় মোটরসাইকেল জ্বালানি হিসেবে ব্যবহার করছে।
সরেজমিনে দেখা যায়, রায়হান বাড়ির পাশে খালি জায়গায় ড্রাম বসিয়ে জ্বালানি তেলের মেশিন বানিয়েছে। পরিত্যক্ত ও পরিবেশ বিনষ্টকারী পলিথিন কুড়িয়ে ওই মেশিনে বা ড্রামে দেওয়া হচ্ছে। তারপর বিশেষ প্রক্রিয়ায় তাপ দেওয়া হয়। আগুনের তাপে ড্রাম থেকে নির্গত বায়োগ্যাস পাইপ দিয়ে প্লাস্টিকের ড্রামের মধ্যে রাখা পানিতে ঠাণ্ডা হয়। পরে ছোট কন্টেইনারে জমা হচ্ছে তরল পদার্থ বা জ্বালানি তেল। এলকাবাসীও তার এই কাজের প্রশংসা করছেন।
উদ্যোক্তা হযরত আলী বলেন, ইউটিউবে ভিডিও দেখে হাটবাজার থেকে পরিত্যক্ত পলিথিন সংগ্রহ করে বাড়ির উঠানে পরীক্ষামূলকভাবে কাজ শুরু করি তেল উৎপাদন করছি।
তিনি আরও বলেন, ফেলে দেওয়া পলিথিন ও কাঁচামালের অভাবে চাহিদা মত তৈল উৎপাদন করতে পারছেন না, ঘরের টিনের ছাউনিও নেই, বৃষ্টি আসলেই কারখানা জ্বালানি উৎপাদনসহ বন্ধ হয়ে যাবে কালবৈশাখীর ঝড়ে।
সরকারের সহযোগিতা পেলে প্লাস্টিক বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন করে অর্থনীতিতে অবদান রাখতে পারেন হযরত আলী। তার স্বপ্ন আর্থিক পৃষ্ঠপোষকতা পেলে ভবিষ্যতে বড় কারখানা গড়ে তুলে এলাকার বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করবেন।
সরকারিভাবে সহযোগিতা ও স্বীকৃতি চান তরুণ উদ্যোক্তা হযরত আলী।
মন্তব্য করুন