

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতিকে গ্রেফতার ও ২০ জন আইনজীবীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে আদালত বর্জন করে কর্মবিরতি পালন করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবীরা এ কর্মসূচি পালন করেন।
জেলা ও দায়রা জজ আদালতের ৪৫ কোর্টের কোনোটিতে আইনজীবীরা যাননি। তালাবদ্ধ ছিল আদলত ভবন। বিএনপিপন্থী আইনজীবীরা মামলা প্রত্যাহার ও আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
সরেজমিন দেখা যায়, জেলা আইনজীবী সমিতির মূল ভবনটি তালাবদ্ধ। যেখানে অন্তত তিন শতাধিক আইনজীবী চেম্বার করেন। ওই ভবনের পেছনদিকে এনএক্স ভবন নামে আইনজীবীদের অপর একটি কার্যালয় রয়েছে। যেখানে ৫ শতাধিক আইনজীবীর চেম্বার রয়েছে। ওই ভবনটিও তালাবদ্ধ অবস্থায় রয়েছে। আদালত চত্বরে বেশ কিছু আইনজীবীদের দেখা গেলেও তারা কোর্ট বর্জন করে সময় পার করছেন। তবে আদালতে বেশ কিছু বিচার প্রত্যাশীদের দেখা গেছে।
এদিকে যেসব আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল তাদের মধ্যে কয়েকজনের বাড়িতে রাতে অভিযান পরিচালনা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মহসিন মন্টু বলেন, আমার বাড়িতে মধ্যরাতে অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী। তবে আমি বাড়িতে ছিলাম না, আমার পুরো পরিবার আতঙ্কিত হয়ে পাড়েছিলেন।
মন্তব্য করুন
